Company Registration in Bangladesh কোম্পানি হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে গঠিত একটি বিধিবদ্ধ সংস্থা। আর মুল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। বাংলাদেশে কোম্পানি আইন অনুযায়ী ৩ ধরনের কোম্পানি নিবন্ধন করা যায়। যথাঃ প্রাইভেট, পাবলিক, বিদেশী কোম্পানি। কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী, ১৮ বছরের উপরে যে কোন ব্যক্তি কোম্পানি রেজিঃ করতে পারবে। রেজিঃ পূর্বে আপনাকে জানতে হবে কোম্পানি গঠন করতে কি প্রয়োজন? কোম্পানির নামঃ কোম্পানি গঠনের আগে আপনাকে অবশ্যই কোম্পানির নামের অনুমোদন নিতে হবে। পরিচালকঃ কোম্পানি গঠনের জন্য অন্তত ২ জন পরিচালক রাখা বাধ্যতামূলক। পরিচালক দেশীয় ব্যক্তি / বিদেশী ব্যক্তি হতে পারে। পরিচালককে নুন্যতম ১৮ বছর বয়স হতে হবে এবং পূর্বে ব্যাংক কেলেঙ্কারি, দেউলিয়া, অপরাধ কর্মে লিপ্ত কোন ব্যক্তি পরিচালক হতে পারবে না। শেয়ার হোল্ডারঃ বাংলাদেশে প্রাইভেট কোম্পানির জন্য নুন্যতম ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন শেয়ার হোল্ডার থাকতে হবে। পরিচালক ও শেয়ার হোল্ডার একই ব্যক্তি হতে পারে কিংবা ভিন্ন ব্যক্তিও হতে পারে। শেয়ার হোল্ডার কোন ব্যক্তি বা কোন কোম্পানি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে 100% স্থ...