Skip to main content

ব্যবসায়ের জন্য প্রশিক্ষণ দেয় যে প্রতিষ্ঠানগুলো



অনেকেই আছে যারা নতুন ব্যবসায় শুরু করতে চায় কিংবা ব্যবসায় প্রতিষ্ঠান আছে কিন্তু নিজের ব্যবসায় দক্ষতা উন্নয়ন করতে চায়। তাদের জন্য দরকার হয় প্রশিক্ষণ। আজকে আলোচনা করবো আপনি কোন কোন প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ের জন্য প্রশিক্ষণ নিবেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (Bangladesh Small & Cottage Industries Corporation - BSCIC):
BSCIC ট্রেনিং ইনিস্টিটিউট হতে আগ্রহী শিল্প উদ্যোক্তাদের শিল্প স্থাপন, বাজারজাতকরণ, আর্থিক ব্যবস্থাপনা, শিল্পদ্যোগ উন্নয়ন, কারিগরি দক্ষতা উন্নয়ন ও গ্রামীন মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য নানা রকম প্রশিক্ষণ দিয়ে থাকে।
ঠিকানা - http://bscic.gov.bd/

যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (Youth Development Training Center):
যুব প্রশিক্ষণ কেন্দ্র সাধারানত কৃষি খামার, গবাদি পশু ও হাঁস মুরগি পালন, মাছ চাষ, মৌমাছি পালন, কম্পিউটার শিক্ষা, সেলাই, এম্ব্রয়েডারী, রেফ্রিজারেশন, ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। এমনকি প্রশিক্ষণ শেষে ঋণ ও দেয়া হয়। 
ঠিকানা - যুব উন্নয়ন অধিদপ্তর
যুব ভবন
১০৮, মতিঝিল বা/এ
ঢাকা-১০০০
ফোনঃ +৮৮-০২-৯৫৫৯৩৮৯, ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৮৭৩০০
ই-মেইলঃ 
dg@dyd.gov.bd ;  ict@dyd.gov.bd
Facebook Page: departmentofyouthdevelopmenthq
ওয়েবসাইট: www.dyd.gov.bd

মহিলা অধিদপ্তর (Directorate Of Women):
মহিলা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রশিক্ষনের মধ্যে দর্জি বিজ্ঞান, এমব্রয়ডারী, ব্লক-বাটিক, চামড়াজাত শিল্প, খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াকরণ, কম্পিউটার প্রশিক্ষণ অন্যতম।
ঠিকানা - http://www.dwa.gov.bd/

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (Bangladesh Rural Development Board - BRDB):
এই প্রতিষ্ঠানে নানা ধরণের বৃত্তিমূলক প্রশিক্ষণ, ঋণ সহয়তা দান এবং পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের নানাবিধ সহয়তা করা হয়।
ঠিকানা - http://www.brdb.gov.bd/

বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট (Bangladesh Institute Of Management - BIM):
প্রতিষ্ঠানটির প্রধান প্রধান প্রশিক্ষণের মধ্যে রয়েছে শিল্পদ্যোক্তা উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন, উন্নয়ন ও ব্যবস্থাপনা, বাজারজাতকরণ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা অন্যতম।
ঠিকানা - https://www.bim.org.bd/

ন্যাকটার (National Academy For Computer Training & Research - NACTAR):
এই প্রতিষ্ঠানটি মূলত দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিভিন্ন ধরণের কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার বিষয়ক শিক্ষা, কম্পিউটার পরিচালনার উপর প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানে সহযোগিতা করে।
ঠিকানা - http://www.nactar.gov.bd/

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়ক কেন্দ্র (Bangladesh Industrial Technical Assistance Center - BITAC):
শিল্পক্ষেত্রে কারিগতি ও ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন প্রশিক্ষণ দান, নতুন প্রযুক্তি, যন্ত্রপাতি ও উৎপাদন প্রক্রিয়ার সাথে পরিচিত করানো এই প্রতিষ্ঠানের মুল লক্ষ্য।
ঠিকানা - http://www.bitac.gov.bd/

মাইডাস (MAIDAS):
এই প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে ঋণ সহয়তার পাশাপাশি মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে।
ঠিকানা - http://www.mfl.com.bd/

Popular posts from this blog

অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কিভাবে করবেন?

অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তিই হল চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় মুল্যহীন। অংশীদারি চুক্তিপত্র ব্যবসায়ের দিক - দর্শন হিসেবে কাজ করে। ভবিষ্যতে যেন কোন সমস্যা সৃষ্টি না হয় সেজন্য চুক্তিপত্রের বিষয়সমুহ ভালভাবে লিখতে হবে। তাহলে চলুন দেখে নেই চুক্তিপত্রে সাধারণত কোন বিষয়গুলো উল্লেখ থাকা উচিত। Sample of  partnership contract Stamp Paper ১) অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা। ২) ব্যবসায়ের প্রকৃতি ও উদ্দেশ্য। ৩) ব্যবসায়ের কার্যক্রম ও সম্ভাব্য এলাকা। ৪) অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। ৫) ব্যবসায়ের মোট মুধনের পরিমাণ। ৬) অংশীদারদের প্রত্যেকের পুঁজির পরিমাণ ও তা পরিশোধ পদ্ধতি। ৭) অংশীদারগণ ব্যবসায় হতে কোন অর্থ উত্তোলন করতে পারবে কি না? পারলে কে কত বা কি হারে? ৮) মূলধন ও উত্তোলন করা টাকার ওপর কোন সুদ ধরা হবে কি না? হলে কি হারে ধরা হবে? ৯) ব্যবসায়ের লাভ লোকসান এর হার কেমন, কিভাবে বন্টন করা হবে? ১০) ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনা পদ্ধতি কেমন হবে? ১১) কোন ব্যাংকে হিসাব খোলা হবে? ঐ ব্যাংকের নাম, ঠিকানা ও হিসাবের ধরন কি হবে? ১২) ব্যাংকের হিসাব কে পরিচালনা করবে? ...

রংপুর বিভাগের সম্ভাবনাময় ব্যবসায় শিল্পসমূহ

Business In Rangpur আপনার বাড়ি যদি রংপুর বিভাগে হয় তাহলে আপনি দেখে নিতে পারেন আপনার জেলায় সম্ভাবনাময় কি কি ব্যবসায় শিল্পগুলো রয়েছে। সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নামের সাথে কত টাকা মূলধন হলে আপনি শুরু করতে পারবেন তা উল্লেখ করা হল। রংপুর বিভাগে যে ব্যবসায় শিল্পগুলো খুবই সম্ভাবনাময় তার তালিকা - রংপুর জেলাঃ  সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নাম ---- মূলধন অফসেট প্রিন্টিং প্রেস - ১২৫ লাখ টাকা গজ ও ব্যান্ডেজ - ১৫ লাখ টাকা ইলেকট্রিক গুডস - ১২ লাখ প্লাস্টিক প্রোডাক্টস - ২৫ লাখ অটোমোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং - ৩৮ লাখ হাল্কা প্রকৌশল কারখানা - ৪০ লাখ অটোমেটিক বিস্কুট ফ্যাক্টরি - ১৪০ লাখ সাইকেল ও রিক্সার যন্ত্রাংশ কারখানা - ২০ লাখ দিনাজপুর জেলাঃ  সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নাম ---- মূলধন টাইলস কারখানা - ২৭০ লাখ টাকা মার্বেল পাথরে শিল্প - ২৫০ লাখ টাকা মোজাইক পাথর শিল্প - ৯৫ লাখ টাকা স্টোন ক্রাশিং - ৯০ লাখ টাকা ফ্লাওয়ার মিল - ২৫০ লাখ টাকা সেমাই ও নুডুলস কারখানা - ২৬০ লাখ টাকা ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প - ১৭৫ লাখ টাকা কৃষি যন্ত্রপাতি তৈরি শিল্প - ১৩৫ লা...

Small Business - ক্ষুদ্র ব্যবসায়ে সফল হওয়ার উপায়

খুব সহজেই ক্ষুদ্র ব্যবসায় গড়ে তোলা যায় কিন্তু খুব সহজেই কি সফলতা পাওয়া যায়? সফলতা পেতে হলে একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে নানা বাধা বিপত্তি দূর করতে হয়। অবলম্বন করতে হয় নান কৌশল। কিভাবে একটি ক্ষুদ্র ব্যবসায়ে সফল হবেন তাই নিয়ে আজকের আলোচনা। পরিকল্পনাঃ  পরিকল্পনা হল কোন কাজের ৫০% সফলতা। আপনার পরিকল্পনা যদি উদ্দেশ্যমাফিক হয় তাহলে সফলতা খুব সহজেই অর্জন করা যায়। পরিকল্পনা মূলত ভবিষ্যতের ছবি। ভবিষ্যতে আপনার ব্যবসায়ের ক্রেতা কারা হবে, তাদের রুচি / পছন্দ কেমন হবে, দেশের সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন হবে এইসব নিরূপণ করবেন। সঠিক কর্মীঃ  ক্ষুদ্র ব্যবসায়ে সফলতার অন্যতম পূর্বশর্ত হল উপযুক্ত ও দক্ষ কর্মী নির্বাচন করা। উপযুক্ত ও দক্ষ কর্মী দ্বারা আপনার ব্যবসায়ের উদ্দেশ্য ও পরিকল্পনা সফল হবে। আপনার পণ্যের গুনগত মান ঠিক থাকবে ফলে আপনার পণ্যের ক্রেতা সন্তুষ্টি অর্জন হবে। ব্যবসায়ের স্থানঃ  ক্ষুদ্র ব্যবসায়ে সফলতার অন্যতম কারণ হল আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থান। যে স্থানে আপনার পণ্যের কাঁচামাল খুব সহজে পাবেন, দক্ষ শ্রমিক পাবেন, ভাল যোগাযোগ ব্যবস্থা, আপনার পণ্যের ক্রেতা যেখান...