Skip to main content

যে কারও কাছে যে কোন কিছু বিক্রয় করার ৫ টি গোপন টিপস

5 Essential Tips for Selling Anything to Anyone

অনেক মানুষই জানেনা যে বিক্রয় কতটা গুরুত্বপূর্ণ- যতক্ষণ না বিক্রয়ের দায় তাঁর উপর বর্তায়। প্রতিবার আমি যখন বিক্রয়ের কথা বলি, আমি প্রায় এই কথাটা শুনি যে - আমার বিক্রয়ের চাপ থাকা সত্ত্বেও আমি বিক্রয় করতে পারি না। এই কাজ আমার দ্বারা সম্ভব না।
একজন বিক্রয়কর্মী শুধু বিক্রয়কর্মীই নয়। প্রত্যেক মানুষকেই বিক্রয় সমন্ধে জানা উচিত। একজন মানুষ জন্ম থেকে বিক্রয় করা শেখে না। বিক্রয়কর্মী হিসেবে নিজেকে তৈরি করতে হয়। আপনি যদি না জানেন কিভাবে কিছু বিক্রয় করতে হয় তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না।
কিভাবে, যে কেউ, কোন কিছু বিক্রয় করবেন তাঁর জন্য এই ৫ টি টিপস মনে রাখুন।

নিজেকে বিক্রয় করা 

আপনি প্রথমেই পণ্য বা সেবা বিক্রয় সম্পর্কে ভুলে জান। যদি কেউ বিক্রয়কারীর নিকট থেকে কিছু কিনতে না চায় তাহলে সে বিক্রয়কর্মীর কোন কথা শুনতেও পছন্দ করে না। আপনাকে প্রথমে অবশ্যই আপনার পণ্য সম্পর্কে খুব ভালভাবে জানতে হবে এবং নিজেকে খুব ভালভাবে উপস্থাপন করতে হবে। তাহলেই বিক্রয়কারীর নিকট থেকে কেউ কিছু কিনতে চাইবে।

নিজে বলার চেয়ে শুনুন 

কিছু বিক্রয়কর্মী তাদের পণ্য বা সেবা সম্পর্কে খুব ভাল উপস্থাপন করতে পারে না কিন্তু তারা এটি নিয়ে ক্রেতার কাছে শুধু কথা বলতেই থাকেন আর বলতেই থাকেন। কিন্তু একজন দক্ষ বিক্রয়কর্মী শুনতে চান আসলে তার ক্রেতা কি বলতে চায়। তারপর তারা ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা সম্পর্কে বলতে শুরু করেন এবং সেই অনুযায়ী নিজেকে উপস্থাপন করেন।

সঠিক ক্রেতা নির্বাচন করুন 

মনে করুন, আপনি একটি পণ্য বিক্রয় করবেন যার মুল্য ১০ হাজার টাকা। আপনার অবশ্যই এমন কারো কাছে বিক্রয়ের জন্য কথা বলা উচিৎ হবে না যার বাজেট ওই পণ্যের জন্য মাত্র ২ হাজার টাকা। প্রায় বিক্রয়কর্মী একটি সাধারণ ভুল করে থাকে তা হল তারা একটি পণ্য যে কারও কাছে এবং সবার কাছেই বিক্রয়ের চেষ্টা করে থাকেন। আপনি যা কিছুই বিক্রয় করেন না কেনো তার আগে আপনার পণ্যের জন্য সম্ভাব্য ক্রেতা খুজে বের করতে হবে এবং যা বাস্তবসম্মত ও ক্রেতার সামর্থ্যের মাঝেই থাকে। তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা পাবেন।

ক্রেতার মানসিকতা ও প্রেরণা বুঝুন

আপনি যে পণ্য বিক্রয় করবেন তা ক্রেতা কেন গুরুত্ব সহকারে কিনবে? আপনার পণ্য বা সেবা তাদের কি উপকার করবে? কি মান প্রদান করবে? আপনার সম্ভাব্য ক্রেতা আপনার সাথে প্রথম দেখায়, নতুন জায়গায় আপনাকে কিভাবে মুল্যায়ন করছে তার উপর ভিত্তি করে নিজের অবস্থান ঠিক করুন।

নিজেকে সহজ উপস্থাপনায় রাখুন

যদি আপনি বুদ্ধিমান হয়ে কথা বলতে চান তাহলে ক্রেতার সাথে খুব জটিল ভাবে কথা বলবেন না। নিজের এমন একটি বাস্তব জ্ঞান / গল্প চিহ্নিত করুন যা আপনি সবার কাছে এটি খুব ভালোভাবে ব্যাখা করতে পারেন। সাধারণ ঢঙে কথা বলুন এবং ৩০ সেকেন্ড এর মধ্যে শেষ করুন। এটা প্র্যাকটিস করলেই সম্ভব।
সুত্রঃ রবার্ট হারজাভেক

Popular posts from this blog

অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কিভাবে করবেন?

অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তিই হল চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় মুল্যহীন। অংশীদারি চুক্তিপত্র ব্যবসায়ের দিক - দর্শন হিসেবে কাজ করে। ভবিষ্যতে যেন কোন সমস্যা সৃষ্টি না হয় সেজন্য চুক্তিপত্রের বিষয়সমুহ ভালভাবে লিখতে হবে। তাহলে চলুন দেখে নেই চুক্তিপত্রে সাধারণত কোন বিষয়গুলো উল্লেখ থাকা উচিত। Sample of  partnership contract Stamp Paper ১) অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা। ২) ব্যবসায়ের প্রকৃতি ও উদ্দেশ্য। ৩) ব্যবসায়ের কার্যক্রম ও সম্ভাব্য এলাকা। ৪) অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। ৫) ব্যবসায়ের মোট মুধনের পরিমাণ। ৬) অংশীদারদের প্রত্যেকের পুঁজির পরিমাণ ও তা পরিশোধ পদ্ধতি। ৭) অংশীদারগণ ব্যবসায় হতে কোন অর্থ উত্তোলন করতে পারবে কি না? পারলে কে কত বা কি হারে? ৮) মূলধন ও উত্তোলন করা টাকার ওপর কোন সুদ ধরা হবে কি না? হলে কি হারে ধরা হবে? ৯) ব্যবসায়ের লাভ লোকসান এর হার কেমন, কিভাবে বন্টন করা হবে? ১০) ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনা পদ্ধতি কেমন হবে? ১১) কোন ব্যাংকে হিসাব খোলা হবে? ঐ ব্যাংকের নাম, ঠিকানা ও হিসাবের ধরন কি হবে? ১২) ব্যাংকের হিসাব কে পরিচালনা করবে? ...

রংপুর বিভাগের সম্ভাবনাময় ব্যবসায় শিল্পসমূহ

Business In Rangpur আপনার বাড়ি যদি রংপুর বিভাগে হয় তাহলে আপনি দেখে নিতে পারেন আপনার জেলায় সম্ভাবনাময় কি কি ব্যবসায় শিল্পগুলো রয়েছে। সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নামের সাথে কত টাকা মূলধন হলে আপনি শুরু করতে পারবেন তা উল্লেখ করা হল। রংপুর বিভাগে যে ব্যবসায় শিল্পগুলো খুবই সম্ভাবনাময় তার তালিকা - রংপুর জেলাঃ  সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নাম ---- মূলধন অফসেট প্রিন্টিং প্রেস - ১২৫ লাখ টাকা গজ ও ব্যান্ডেজ - ১৫ লাখ টাকা ইলেকট্রিক গুডস - ১২ লাখ প্লাস্টিক প্রোডাক্টস - ২৫ লাখ অটোমোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং - ৩৮ লাখ হাল্কা প্রকৌশল কারখানা - ৪০ লাখ অটোমেটিক বিস্কুট ফ্যাক্টরি - ১৪০ লাখ সাইকেল ও রিক্সার যন্ত্রাংশ কারখানা - ২০ লাখ দিনাজপুর জেলাঃ  সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নাম ---- মূলধন টাইলস কারখানা - ২৭০ লাখ টাকা মার্বেল পাথরে শিল্প - ২৫০ লাখ টাকা মোজাইক পাথর শিল্প - ৯৫ লাখ টাকা স্টোন ক্রাশিং - ৯০ লাখ টাকা ফ্লাওয়ার মিল - ২৫০ লাখ টাকা সেমাই ও নুডুলস কারখানা - ২৬০ লাখ টাকা ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প - ১৭৫ লাখ টাকা কৃষি যন্ত্রপাতি তৈরি শিল্প - ১৩৫ লা...

Small Business - ক্ষুদ্র ব্যবসায়ে সফল হওয়ার উপায়

খুব সহজেই ক্ষুদ্র ব্যবসায় গড়ে তোলা যায় কিন্তু খুব সহজেই কি সফলতা পাওয়া যায়? সফলতা পেতে হলে একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে নানা বাধা বিপত্তি দূর করতে হয়। অবলম্বন করতে হয় নান কৌশল। কিভাবে একটি ক্ষুদ্র ব্যবসায়ে সফল হবেন তাই নিয়ে আজকের আলোচনা। পরিকল্পনাঃ  পরিকল্পনা হল কোন কাজের ৫০% সফলতা। আপনার পরিকল্পনা যদি উদ্দেশ্যমাফিক হয় তাহলে সফলতা খুব সহজেই অর্জন করা যায়। পরিকল্পনা মূলত ভবিষ্যতের ছবি। ভবিষ্যতে আপনার ব্যবসায়ের ক্রেতা কারা হবে, তাদের রুচি / পছন্দ কেমন হবে, দেশের সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন হবে এইসব নিরূপণ করবেন। সঠিক কর্মীঃ  ক্ষুদ্র ব্যবসায়ে সফলতার অন্যতম পূর্বশর্ত হল উপযুক্ত ও দক্ষ কর্মী নির্বাচন করা। উপযুক্ত ও দক্ষ কর্মী দ্বারা আপনার ব্যবসায়ের উদ্দেশ্য ও পরিকল্পনা সফল হবে। আপনার পণ্যের গুনগত মান ঠিক থাকবে ফলে আপনার পণ্যের ক্রেতা সন্তুষ্টি অর্জন হবে। ব্যবসায়ের স্থানঃ  ক্ষুদ্র ব্যবসায়ে সফলতার অন্যতম কারণ হল আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থান। যে স্থানে আপনার পণ্যের কাঁচামাল খুব সহজে পাবেন, দক্ষ শ্রমিক পাবেন, ভাল যোগাযোগ ব্যবস্থা, আপনার পণ্যের ক্রেতা যেখান...