Skip to main content

ই - কমার্স ব্যবসায় কোন পণ্যগুলো বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ?

Popular E-Commerce Products In Bangladesh (S. Pic) Toriq Shahadat


আপনি যদি ই - কমার্স ব্যবসায় সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে, বাংলাদেশে ই - কমার্স ব্যবসায়ের জন্য কোন পণ্যগুলো মানুষের কাছে জনপ্রিয়। আপনি যদি জনপ্রিয় পণ্য সম্পর্কে না জানেন তাহলে আপনি ব্যবসায় কখনো সফল হতে পারবেন না।

ই-কমার্স ব্যবসায় অনেক পণ্য নিয়ে শুরু করা যায়। কিন্তু এমন কিছু বিশেষ পণ্য আছে যা আপনার অনলাইন ব্যবসায়ের জন্য অবশ্যই রাখতে হবে। এমন কিছু সঠিক পণ্য নির্বাচন করে আপনাকে অনলাইন ব্যবসায় শুরু করতে হবে। তাই আপনাদের জন্য আমরা এমন কিছু বিশেষ পণ্যের একটি তালিকা তৈরি করেছি।



বাংলাদেশ ই - কমার্স শিল্পের জন্য জনপ্রিয় পন্যসমুহঃ


Phone Accessories

কয়েক বছর ধরে ই - কমার্স শিল্পে ফোন এক্সেসরিজ বিক্রয়ের সফলতা রয়েছে। ২০২২ সাল পর্যন্ত ফোন এক্সেসরিজ এর যে পণ্য গুলো ধারাবাহিকভাবে বাজার ধরে রাখতে সক্ষম সেগুলো হলো - ফোনের কভার, ফোনের গ্রিপ, স্ক্রিন প্রটেক্টর, চার্জার, হেডফোন ইত্যাদি।

Smart Backpacks

দিন যাচ্ছে মানুষ আধুনিক হচ্ছে। মূলত ভোক্তা, পর্যটক, উদ্যোক্তার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং তাদের জন্য অত্যন্ত প্রয়োজনের বস্তু হল এই আধুনিক ব্যাকপ্যাক। আপনি হয়তো না জানলেও অনেকেই জানে ব্যাকপ্যাকের ব্যবহার। তারা চায় ভালো মানের, টেকসই, মজবুত ও আধুনিক ব্যাকপ্যাক। ব্যাকপ্যাক থেকে আপনি ভালো টাকা লাভ করতে পারবেন।

Shapewear

শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিধেয় বস্ত্র বা শেপ-অয়্যার ২০২২ সাল পর্যন্ত আকাশচুম্বী ও প্রত্যাশিত বাজার ধরে রাখবে। ছেলে ও মেয়েদের আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে শরীরের যে কোন অঙ্গের জন্য শেপ-অয়্যার হতে পারে। শরীর স্লিম ও ফ্যাশেনবল রাখার জন্য শেপ-অয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিভিন্ন মেয়ে বিভিন্ন ধরণের শেপ-অয়্যার পছন্দ করে থাকে। তাই এই পণ্যটি অবশ্যই আপনার অনলাইন ব্যবসায় স্টোর করে রাখা উচিৎ।

ব্যবসায় শুরু করার আগে এই বিষয়গুলো খুব ভালভাবে জেনে নেওয়া উচিৎ




Portable LED Projectors

বিভিন্ন প্রেজেন্টেশন, বিক্রয় কর্মী ও অন্যান্য ব্যবসায়ের কাজের জন্য ছোট প্রজেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি ফোনের সাথে সংযুক্ত করা যায় এবং খুব সহজেই বহন করা যায়। আপনার অনলাইন স্টোরে আপনি মিনি প্রজেক্টর, হাতে ধরে রাখা প্রজেক্টর, লেজার প্রজেক্টর ইত্যাদি স্টোর করে রাখতে পারেন।

Flame lamps

আমরা লক্ষ্য করেছি যে, বাংলাদেশের ই - কমার্স শিল্পে ক্রমাগতভাবে ফ্লেইম ল্যাম্পস বিক্রয় এর বৃদ্ধি হচ্ছে। যারা এই ফ্লেইম ল্যাম্পস গুলো বিক্রয় করছে তারা অন্য পণ্যের তুলনায় গড়ে অনেক বেশি বিক্রয় করছে। আপনি যদি আপনার অনলাইন প্লেসের জন্য পণ্য খুঁজে থাকেন তাহলে নির্দ্বিধায় এই ফ্লেইম ল্যাম্পস পণ্যটি রাখতে পারেন।

Night Masks

বাংলাদেশের ই - কমার্স শিল্পে নাইট মাস্ক বিক্রয় বৃদ্ধি পাচ্ছে। নাইট মাস্ক মূলত ঘুমানোর সময় অতিরিক্ত আলো থেকে চোখ কে রক্ষা করে। আপনি অন্যান্য পণ্যের সাথে নাইট মাস্ক রাখতে পারেন।

Makeup brush cleaners

গড়ে ৬১% মেয়ে ১ মাসেরও কম সময়ে তারা তাদের মেকআপ ব্রাশ পরিস্কার করে থাকে। যখন এটি নোংরা হয় তখন এটি সাধারণভাবে পরিস্কার করতে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। তাই তারা মেকআপ ব্রাশ ক্লীনার্স ব্যবহার করে থাকে। কারণ মেকআপ ব্রাশ ক্লীনার্স দ্বারা ব্রাশ ক্লীন করা খুবই সহজ। এর চাহিদা আশা করি আপনাদের বর্ণনা করতে হবে না।

আরও অন্যান্য জনপ্রিয় পণ্য সমূহ
* মাতৃত্ব কালীন পোশাক
* বিভিন্ন খাবার ও পানীয়
* ছোট ঘড়ি ।
                    ইত্যাদি

Popular posts from this blog

অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কিভাবে করবেন?

অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তিই হল চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় মুল্যহীন। অংশীদারি চুক্তিপত্র ব্যবসায়ের দিক - দর্শন হিসেবে কাজ করে। ভবিষ্যতে যেন কোন সমস্যা সৃষ্টি না হয় সেজন্য চুক্তিপত্রের বিষয়সমুহ ভালভাবে লিখতে হবে। তাহলে চলুন দেখে নেই চুক্তিপত্রে সাধারণত কোন বিষয়গুলো উল্লেখ থাকা উচিত। Sample of  partnership contract Stamp Paper ১) অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা। ২) ব্যবসায়ের প্রকৃতি ও উদ্দেশ্য। ৩) ব্যবসায়ের কার্যক্রম ও সম্ভাব্য এলাকা। ৪) অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। ৫) ব্যবসায়ের মোট মুধনের পরিমাণ। ৬) অংশীদারদের প্রত্যেকের পুঁজির পরিমাণ ও তা পরিশোধ পদ্ধতি। ৭) অংশীদারগণ ব্যবসায় হতে কোন অর্থ উত্তোলন করতে পারবে কি না? পারলে কে কত বা কি হারে? ৮) মূলধন ও উত্তোলন করা টাকার ওপর কোন সুদ ধরা হবে কি না? হলে কি হারে ধরা হবে? ৯) ব্যবসায়ের লাভ লোকসান এর হার কেমন, কিভাবে বন্টন করা হবে? ১০) ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনা পদ্ধতি কেমন হবে? ১১) কোন ব্যাংকে হিসাব খোলা হবে? ঐ ব্যাংকের নাম, ঠিকানা ও হিসাবের ধরন কি হবে? ১২) ব্যাংকের হিসাব কে পরিচালনা করবে? ...

রংপুর বিভাগের সম্ভাবনাময় ব্যবসায় শিল্পসমূহ

Business In Rangpur আপনার বাড়ি যদি রংপুর বিভাগে হয় তাহলে আপনি দেখে নিতে পারেন আপনার জেলায় সম্ভাবনাময় কি কি ব্যবসায় শিল্পগুলো রয়েছে। সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নামের সাথে কত টাকা মূলধন হলে আপনি শুরু করতে পারবেন তা উল্লেখ করা হল। রংপুর বিভাগে যে ব্যবসায় শিল্পগুলো খুবই সম্ভাবনাময় তার তালিকা - রংপুর জেলাঃ  সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নাম ---- মূলধন অফসেট প্রিন্টিং প্রেস - ১২৫ লাখ টাকা গজ ও ব্যান্ডেজ - ১৫ লাখ টাকা ইলেকট্রিক গুডস - ১২ লাখ প্লাস্টিক প্রোডাক্টস - ২৫ লাখ অটোমোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং - ৩৮ লাখ হাল্কা প্রকৌশল কারখানা - ৪০ লাখ অটোমেটিক বিস্কুট ফ্যাক্টরি - ১৪০ লাখ সাইকেল ও রিক্সার যন্ত্রাংশ কারখানা - ২০ লাখ দিনাজপুর জেলাঃ  সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নাম ---- মূলধন টাইলস কারখানা - ২৭০ লাখ টাকা মার্বেল পাথরে শিল্প - ২৫০ লাখ টাকা মোজাইক পাথর শিল্প - ৯৫ লাখ টাকা স্টোন ক্রাশিং - ৯০ লাখ টাকা ফ্লাওয়ার মিল - ২৫০ লাখ টাকা সেমাই ও নুডুলস কারখানা - ২৬০ লাখ টাকা ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প - ১৭৫ লাখ টাকা কৃষি যন্ত্রপাতি তৈরি শিল্প - ১৩৫ লা...

Small Business - ক্ষুদ্র ব্যবসায়ে সফল হওয়ার উপায়

খুব সহজেই ক্ষুদ্র ব্যবসায় গড়ে তোলা যায় কিন্তু খুব সহজেই কি সফলতা পাওয়া যায়? সফলতা পেতে হলে একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে নানা বাধা বিপত্তি দূর করতে হয়। অবলম্বন করতে হয় নান কৌশল। কিভাবে একটি ক্ষুদ্র ব্যবসায়ে সফল হবেন তাই নিয়ে আজকের আলোচনা। পরিকল্পনাঃ  পরিকল্পনা হল কোন কাজের ৫০% সফলতা। আপনার পরিকল্পনা যদি উদ্দেশ্যমাফিক হয় তাহলে সফলতা খুব সহজেই অর্জন করা যায়। পরিকল্পনা মূলত ভবিষ্যতের ছবি। ভবিষ্যতে আপনার ব্যবসায়ের ক্রেতা কারা হবে, তাদের রুচি / পছন্দ কেমন হবে, দেশের সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন হবে এইসব নিরূপণ করবেন। সঠিক কর্মীঃ  ক্ষুদ্র ব্যবসায়ে সফলতার অন্যতম পূর্বশর্ত হল উপযুক্ত ও দক্ষ কর্মী নির্বাচন করা। উপযুক্ত ও দক্ষ কর্মী দ্বারা আপনার ব্যবসায়ের উদ্দেশ্য ও পরিকল্পনা সফল হবে। আপনার পণ্যের গুনগত মান ঠিক থাকবে ফলে আপনার পণ্যের ক্রেতা সন্তুষ্টি অর্জন হবে। ব্যবসায়ের স্থানঃ  ক্ষুদ্র ব্যবসায়ে সফলতার অন্যতম কারণ হল আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থান। যে স্থানে আপনার পণ্যের কাঁচামাল খুব সহজে পাবেন, দক্ষ শ্রমিক পাবেন, ভাল যোগাযোগ ব্যবস্থা, আপনার পণ্যের ক্রেতা যেখান...