Skip to main content

Posts

Showing posts from September, 2018

Small Business - ক্ষুদ্র ব্যবসায়ে সফল হওয়ার উপায়

খুব সহজেই ক্ষুদ্র ব্যবসায় গড়ে তোলা যায় কিন্তু খুব সহজেই কি সফলতা পাওয়া যায়? সফলতা পেতে হলে একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে নানা বাধা বিপত্তি দূর করতে হয়। অবলম্বন করতে হয় নান কৌশল। কিভাবে একটি ক্ষুদ্র ব্যবসায়ে সফল হবেন তাই নিয়ে আজকের আলোচনা। পরিকল্পনাঃ  পরিকল্পনা হল কোন কাজের ৫০% সফলতা। আপনার পরিকল্পনা যদি উদ্দেশ্যমাফিক হয় তাহলে সফলতা খুব সহজেই অর্জন করা যায়। পরিকল্পনা মূলত ভবিষ্যতের ছবি। ভবিষ্যতে আপনার ব্যবসায়ের ক্রেতা কারা হবে, তাদের রুচি / পছন্দ কেমন হবে, দেশের সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন হবে এইসব নিরূপণ করবেন। সঠিক কর্মীঃ  ক্ষুদ্র ব্যবসায়ে সফলতার অন্যতম পূর্বশর্ত হল উপযুক্ত ও দক্ষ কর্মী নির্বাচন করা। উপযুক্ত ও দক্ষ কর্মী দ্বারা আপনার ব্যবসায়ের উদ্দেশ্য ও পরিকল্পনা সফল হবে। আপনার পণ্যের গুনগত মান ঠিক থাকবে ফলে আপনার পণ্যের ক্রেতা সন্তুষ্টি অর্জন হবে। ব্যবসায়ের স্থানঃ  ক্ষুদ্র ব্যবসায়ে সফলতার অন্যতম কারণ হল আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থান। যে স্থানে আপনার পণ্যের কাঁচামাল খুব সহজে পাবেন, দক্ষ শ্রমিক পাবেন, ভাল যোগাযোগ ব্যবস্থা, আপনার পণ্যের ক্রেতা যেখান...

ব্যবসায়ের জন্য প্রশিক্ষণ দেয় যে প্রতিষ্ঠানগুলো

অনেকেই আছে যারা নতুন ব্যবসায় শুরু করতে চায় কিংবা ব্যবসায় প্রতিষ্ঠান আছে কিন্তু নিজের ব্যবসায় দক্ষতা উন্নয়ন করতে চায়। তাদের জন্য দরকার হয় প্রশিক্ষণ। আজকে আলোচনা করবো আপনি কোন কোন প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ের জন্য প্রশিক্ষণ নিবেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (Bangladesh Small & Cottage Industries Corporation - BSCIC): BSCIC ট্রেনিং ইনিস্টিটিউট হতে আগ্রহী শিল্প উদ্যোক্তাদের শিল্প স্থাপন, বাজারজাতকরণ, আর্থিক ব্যবস্থাপনা, শিল্পদ্যোগ উন্নয়ন, কারিগরি দক্ষতা উন্নয়ন ও গ্রামীন মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য নানা রকম প্রশিক্ষণ দিয়ে থাকে। ঠিকানা - http://bscic.gov.bd/ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (Youth Development Training Center): যুব প্রশিক্ষণ কেন্দ্র সাধারানত কৃষি খামার, গবাদি পশু ও হাঁস মুরগি পালন, মাছ চাষ, মৌমাছি পালন, কম্পিউটার শিক্ষা, সেলাই, এম্ব্রয়েডারী, রেফ্রিজারেশন, ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। এমনকি প্রশিক্ষণ শেষে ঋণ ও দেয়া হয়।  ঠিকানা -  যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন ১০৮, মতিঝিল বা/এ ঢাকা-১০০০ ফোনঃ...

২.৫ টাকা দিয়ে প্রথম কমলালেবুর ব্যবসায় শুরু করেছিলেন শেখ আকিজ

শেখ আকিজ উদ্দিন এক নজরে জনাব শেখ আকিজ উদ্দিন জন্মঃ ১৯২৮ সালে পিতাঃ শেখ মফিজ উদ্দিন  মাতাঃ মোসাম্মৎ মতিনা খাতুন  প্রথম ব্যবসায়ঃ কমলালেবুর ব্যবসায় প্রাথমিক মূলধনঃ ২.৫ টাকা  প্রতিষ্ঠান সমূহঃ আকিজ বিড়ি ফ্যাক্টরি, আকিজ টেক্সটাইল মিলস লিঃ, আকিজ সিমেন্ট কারখানা ইত্যাদি। শেখ আকিজ উদ্দিন ১৯২৮ সালে খুলনা জেলার ফুলতলী থানার মধ্যডাঙ্গা গ্রামে। পিতা শেখ মফিজ উদ্দিন ও মাতা মতিনা খাতুন এর একমাত্র সন্তান ছিলেন তিনি। মফিজ উদ্দিন একজন ব্যবসায়ী ছিলেন। যখন যে পণ্য সুবিধায় পেতেন তাই কেনাবেচা করতেন। তাঁর নারিকেল ও ধান চাউলের ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। তিনি যশোরের নোয়াপাড়া থেকে নারিকেল কিনে রংপুর, দিনাজপুর ইত্যাদি জায়গায় চালান দিতেন। ছোটবেলায় আকিজ উদ্দিন দুষ্ট ও চঞ্চল ছিলেন। হৈ চৈ, বন্ধুদের সাথে মারামারি ও খেলাধুলা করে বেড়াতেন। মধ্যডাঙ্গা স্কুলে তিনি ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। চঞ্চলতা ও দুরন্তপনার জন্য মাঝে মাঝেই তিনি বকা ও মার খেতেন পিতার কাছে। একদিন পিতা তাকে কঠোর শাস্তি ও মারধোর করলেন, যা আকিজ উদ্দিন মেনে নিতে পারেন নি। তাই সবার অগোচরে বাড়ি থেকে মাত্র ১৭ টাক...

ব্যাংক থেকে ঋণ নেয়ার আগে যে বিষয়গুলো বিবেচনা করবেন

কোন ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক সংকট দূর করার জন্য ব্যবসায়িক ঋণ ও ব্যাংক ঋণ গ্রহণ করে থাকে। ব্যাংক ঋণ গ্রহণ করার আগে কিছু বিষয় বিবেচনা করতে হয়। ঋণের পরিমানঃ  যখন আপনি আর্থিক সংকট দূর করার জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করবেন তার আগে নির্ধারণ করতে হবে কি পরিমান টাকা আপনার ঋণ প্রয়োজন। আপনার ব্যবসায়ের সুযোগ সুবিধা নির্বাচন করে ঋণের পরিমান ঠিক করতে হবে। ব্যাংক নির্বাচনঃ ঋণের পরিমান নির্ধারণ করার পরে আপনাকে ঠিক করতে হবে কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবেন। ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে, ব্যাংকটি কোথায় অবস্থিত, ব্যাংকটি কোন ধরনের ব্যাংক, ব্যাংকের সুনাম, নীতি, ব্যাংক ও মক্কেল এর সম্পর্ক ইত্যাদি বিষয় বিবেচনা করবেন। ঋণের আবেদন ফরমঃ  ব্যাংক থেকে ঋণের আবেদনপত্র সংগ্রহ করার পরে আবেদন পত্রে যেসব তথ্য চাওয়া হয় তা চাহিদা অনুসারে দিবেন। কারণ এসব তথ্য চাহিদা অনুসারে না দিলে ব্যাংক ঋণের জন্য বিবেচনা নাও করতে পারে। ব্যাংক ঋণের শর্তাবলিঃ  ব্যাংক থেকে ঋণ নেয়ার আগে ঋণের জন্য ব্যাংকের শর্তাবলি খুব ভালভাবে জেনে নিবেন। যেমন - ঋণের জামানত কি নিবে, সহজামানত কি, কি পরিমাণ ঋণ দেয়, ...

রংপুর বিভাগের সম্ভাবনাময় ব্যবসায় শিল্পসমূহ

Business In Rangpur আপনার বাড়ি যদি রংপুর বিভাগে হয় তাহলে আপনি দেখে নিতে পারেন আপনার জেলায় সম্ভাবনাময় কি কি ব্যবসায় শিল্পগুলো রয়েছে। সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নামের সাথে কত টাকা মূলধন হলে আপনি শুরু করতে পারবেন তা উল্লেখ করা হল। রংপুর বিভাগে যে ব্যবসায় শিল্পগুলো খুবই সম্ভাবনাময় তার তালিকা - রংপুর জেলাঃ  সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নাম ---- মূলধন অফসেট প্রিন্টিং প্রেস - ১২৫ লাখ টাকা গজ ও ব্যান্ডেজ - ১৫ লাখ টাকা ইলেকট্রিক গুডস - ১২ লাখ প্লাস্টিক প্রোডাক্টস - ২৫ লাখ অটোমোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং - ৩৮ লাখ হাল্কা প্রকৌশল কারখানা - ৪০ লাখ অটোমেটিক বিস্কুট ফ্যাক্টরি - ১৪০ লাখ সাইকেল ও রিক্সার যন্ত্রাংশ কারখানা - ২০ লাখ দিনাজপুর জেলাঃ  সম্ভাবনাময় ব্যবসায় শিল্পের নাম ---- মূলধন টাইলস কারখানা - ২৭০ লাখ টাকা মার্বেল পাথরে শিল্প - ২৫০ লাখ টাকা মোজাইক পাথর শিল্প - ৯৫ লাখ টাকা স্টোন ক্রাশিং - ৯০ লাখ টাকা ফ্লাওয়ার মিল - ২৫০ লাখ টাকা সেমাই ও নুডুলস কারখানা - ২৬০ লাখ টাকা ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প - ১৭৫ লাখ টাকা কৃষি যন্ত্রপাতি তৈরি শিল্প - ১৩৫ লা...

ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন কিভাবে?

ব্যবসায় শুরু করার প্রথম ধাপ হল ট্রেড লাইসেন্স সংগ্রহ করা। ট্রেড লাইসেন্স আপনার ব্যবসায়ের বৈধতা দান করে। ট্রেড লাইসেন্স ছাড়া আপনার ব্যবসায় বৈধ নয়।   কোথায় থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন -  ১) আপনি যদি সিটি কর্পোরেশন এলাকার কোথাও ব্যবসায় করতে চান তাহলে আপনাকে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।  ২) আপনি যদি পৌরসভা (মিউনিসিপ্যালিটি) এলাকার কোথাও ব্যবসায় করতে চান তাহলে আপনাকে সংশ্লিষ্ট পৌরসভা (মিউনিসিপ্যালিটি) থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।  ৩) আপনি যদি স্থানীয় সরকার কর্তৃপক্ষ এলাকার (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ) কোথাও ব্যবসায় করতে চান তাহলে আপনাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ / উপজেলা পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।   কিভাবে সংগ্রহ করবেন?  ১) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (সিটি কর্পোরেশন, পৌরসভা (মিউনিসিপ্যালিটি), ইউনিয়ন পরিষদ / উপজেলা পরিষদ হতে নির্দিষ্ট আবেদন ফরম নিতে হবে, এবং তা সঠিকভাবে পূরণ করবেন।  ২) আপনি যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠানটি গড়ে তুলবেন সেই অফিস,দোকান / ফ্যাক্টরির লে-আউট প্লান আবেদন পত...