Skip to main content

Posts

ব্যবসায় শুরু করার আগে এই বিষয়গুলো খুব ভালভাবে জেনে নেওয়া উচিৎ

Before Start Your Business.toriqshahadat.blogspot.com  ব্যবসায় শুরু করার আগে এই বিষয়গুলো আপনার অবশ্যই জানতে হবে। ব্যবসায়ের এই ধাপগুলো না জানলে আপনি ব্যবসায় শুরু করতে পারবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক ব্যবসায় শুরু করার ধাপ।  The steps you should know to be an entrepreneur while starting your business   ধাপ ১  সিদ্ধান্ত গ্রহণ  ঃ যদি কেউ পেশা হিসেবে ব্যবসায় কে পছন্দ করে তখন তাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে এবং ব্যবসায়ের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। ব্যবসায়ের সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উদ্দেশ্যহীন সিদ্ধান্ত কখনও বাস্তবায়ন হয় না। ধাপ- ২ ব্যবসায়ের প্রকারঃ যখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আপনি ব্যবসায় করবেন তখন আপনাকে ব্যবসায়ের প্রকার নিয়ে চিন্তা করতে হবে। মানে হচ্ছে আপনি কি নিয়ে ব্যবসায় করবেন। কোন ধরণের ব্যবসায় আপনার আগ্রহ রয়েছে / কোন ধরণের ব্যবসায় আপনি পছন্দ করেন। যেমনঃ ক্রয় বিক্রয় ব্যবসায়, উৎপাদনমুখী ব্যবসায়, আমদানি রপ্তানি ব্যবসায়, কমিশন ভিত্তিক ব্যবসায় ইত্যাদি। আপনি যে ব্যবসায় শুরু করবেন তা অবশ্যই বাজার ও...

ব্যাংক লোনের জন্য যে কাগজপত্র ও দলিলাদি থাকলে খুব সহজেই লোন পাবেন

Required Documents to procure a Bank Loan for a Proprietorship or partnership Business. 1. A brief note about the Business. 2. Trade License of the Business 3. NID of the Proprietor 4. TIN Certificate of the Proprietor 5. TIN Certificate of the Business [if have] 6. VAT Certificate of the Business [if have] 7. Mutation paper of the available Collateral Lands 8. Survey report of the collateral lands by a government registered surveyor 9. Net & Clean certificate (DAAY MUKTI SONOD) of the collaterals 10. Bank statement of last 1 year (Business & Proprietor’s, all accounts of the Business and maximum 3 accounts of the Proprietor) আরও পড়ুন - অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কিভাবে করবেন? 11. A short CV of the Proprietor 12. A brief note about; why the proprietor looking for a Bank Loan 13. Existing (running) Loan Account statement/s of Last One year (all the loan account/s) [if have] 14. Existing (running) Loan sanction latter/s (all the loan account/s [if h...

অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কিভাবে করবেন?

অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তিই হল চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় মুল্যহীন। অংশীদারি চুক্তিপত্র ব্যবসায়ের দিক - দর্শন হিসেবে কাজ করে। ভবিষ্যতে যেন কোন সমস্যা সৃষ্টি না হয় সেজন্য চুক্তিপত্রের বিষয়সমুহ ভালভাবে লিখতে হবে। তাহলে চলুন দেখে নেই চুক্তিপত্রে সাধারণত কোন বিষয়গুলো উল্লেখ থাকা উচিত। Sample of  partnership contract Stamp Paper ১) অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা। ২) ব্যবসায়ের প্রকৃতি ও উদ্দেশ্য। ৩) ব্যবসায়ের কার্যক্রম ও সম্ভাব্য এলাকা। ৪) অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। ৫) ব্যবসায়ের মোট মুধনের পরিমাণ। ৬) অংশীদারদের প্রত্যেকের পুঁজির পরিমাণ ও তা পরিশোধ পদ্ধতি। ৭) অংশীদারগণ ব্যবসায় হতে কোন অর্থ উত্তোলন করতে পারবে কি না? পারলে কে কত বা কি হারে? ৮) মূলধন ও উত্তোলন করা টাকার ওপর কোন সুদ ধরা হবে কি না? হলে কি হারে ধরা হবে? ৯) ব্যবসায়ের লাভ লোকসান এর হার কেমন, কিভাবে বন্টন করা হবে? ১০) ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনা পদ্ধতি কেমন হবে? ১১) কোন ব্যাংকে হিসাব খোলা হবে? ঐ ব্যাংকের নাম, ঠিকানা ও হিসাবের ধরন কি হবে? ১২) ব্যাংকের হিসাব কে পরিচালনা করবে? ...

Small Business - ক্ষুদ্র ব্যবসায়ে সফল হওয়ার উপায়

খুব সহজেই ক্ষুদ্র ব্যবসায় গড়ে তোলা যায় কিন্তু খুব সহজেই কি সফলতা পাওয়া যায়? সফলতা পেতে হলে একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে নানা বাধা বিপত্তি দূর করতে হয়। অবলম্বন করতে হয় নান কৌশল। কিভাবে একটি ক্ষুদ্র ব্যবসায়ে সফল হবেন তাই নিয়ে আজকের আলোচনা। পরিকল্পনাঃ  পরিকল্পনা হল কোন কাজের ৫০% সফলতা। আপনার পরিকল্পনা যদি উদ্দেশ্যমাফিক হয় তাহলে সফলতা খুব সহজেই অর্জন করা যায়। পরিকল্পনা মূলত ভবিষ্যতের ছবি। ভবিষ্যতে আপনার ব্যবসায়ের ক্রেতা কারা হবে, তাদের রুচি / পছন্দ কেমন হবে, দেশের সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন হবে এইসব নিরূপণ করবেন। সঠিক কর্মীঃ  ক্ষুদ্র ব্যবসায়ে সফলতার অন্যতম পূর্বশর্ত হল উপযুক্ত ও দক্ষ কর্মী নির্বাচন করা। উপযুক্ত ও দক্ষ কর্মী দ্বারা আপনার ব্যবসায়ের উদ্দেশ্য ও পরিকল্পনা সফল হবে। আপনার পণ্যের গুনগত মান ঠিক থাকবে ফলে আপনার পণ্যের ক্রেতা সন্তুষ্টি অর্জন হবে। ব্যবসায়ের স্থানঃ  ক্ষুদ্র ব্যবসায়ে সফলতার অন্যতম কারণ হল আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থান। যে স্থানে আপনার পণ্যের কাঁচামাল খুব সহজে পাবেন, দক্ষ শ্রমিক পাবেন, ভাল যোগাযোগ ব্যবস্থা, আপনার পণ্যের ক্রেতা যেখান...

ব্যবসায়ের জন্য প্রশিক্ষণ দেয় যে প্রতিষ্ঠানগুলো

অনেকেই আছে যারা নতুন ব্যবসায় শুরু করতে চায় কিংবা ব্যবসায় প্রতিষ্ঠান আছে কিন্তু নিজের ব্যবসায় দক্ষতা উন্নয়ন করতে চায়। তাদের জন্য দরকার হয় প্রশিক্ষণ। আজকে আলোচনা করবো আপনি কোন কোন প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ের জন্য প্রশিক্ষণ নিবেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (Bangladesh Small & Cottage Industries Corporation - BSCIC): BSCIC ট্রেনিং ইনিস্টিটিউট হতে আগ্রহী শিল্প উদ্যোক্তাদের শিল্প স্থাপন, বাজারজাতকরণ, আর্থিক ব্যবস্থাপনা, শিল্পদ্যোগ উন্নয়ন, কারিগরি দক্ষতা উন্নয়ন ও গ্রামীন মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য নানা রকম প্রশিক্ষণ দিয়ে থাকে। ঠিকানা - http://bscic.gov.bd/ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (Youth Development Training Center): যুব প্রশিক্ষণ কেন্দ্র সাধারানত কৃষি খামার, গবাদি পশু ও হাঁস মুরগি পালন, মাছ চাষ, মৌমাছি পালন, কম্পিউটার শিক্ষা, সেলাই, এম্ব্রয়েডারী, রেফ্রিজারেশন, ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। এমনকি প্রশিক্ষণ শেষে ঋণ ও দেয়া হয়।  ঠিকানা -  যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন ১০৮, মতিঝিল বা/এ ঢাকা-১০০০ ফোনঃ...

২.৫ টাকা দিয়ে প্রথম কমলালেবুর ব্যবসায় শুরু করেছিলেন শেখ আকিজ

শেখ আকিজ উদ্দিন এক নজরে জনাব শেখ আকিজ উদ্দিন জন্মঃ ১৯২৮ সালে পিতাঃ শেখ মফিজ উদ্দিন  মাতাঃ মোসাম্মৎ মতিনা খাতুন  প্রথম ব্যবসায়ঃ কমলালেবুর ব্যবসায় প্রাথমিক মূলধনঃ ২.৫ টাকা  প্রতিষ্ঠান সমূহঃ আকিজ বিড়ি ফ্যাক্টরি, আকিজ টেক্সটাইল মিলস লিঃ, আকিজ সিমেন্ট কারখানা ইত্যাদি। শেখ আকিজ উদ্দিন ১৯২৮ সালে খুলনা জেলার ফুলতলী থানার মধ্যডাঙ্গা গ্রামে। পিতা শেখ মফিজ উদ্দিন ও মাতা মতিনা খাতুন এর একমাত্র সন্তান ছিলেন তিনি। মফিজ উদ্দিন একজন ব্যবসায়ী ছিলেন। যখন যে পণ্য সুবিধায় পেতেন তাই কেনাবেচা করতেন। তাঁর নারিকেল ও ধান চাউলের ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। তিনি যশোরের নোয়াপাড়া থেকে নারিকেল কিনে রংপুর, দিনাজপুর ইত্যাদি জায়গায় চালান দিতেন। ছোটবেলায় আকিজ উদ্দিন দুষ্ট ও চঞ্চল ছিলেন। হৈ চৈ, বন্ধুদের সাথে মারামারি ও খেলাধুলা করে বেড়াতেন। মধ্যডাঙ্গা স্কুলে তিনি ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। চঞ্চলতা ও দুরন্তপনার জন্য মাঝে মাঝেই তিনি বকা ও মার খেতেন পিতার কাছে। একদিন পিতা তাকে কঠোর শাস্তি ও মারধোর করলেন, যা আকিজ উদ্দিন মেনে নিতে পারেন নি। তাই সবার অগোচরে বাড়ি থেকে মাত্র ১৭ টাক...

ব্যাংক থেকে ঋণ নেয়ার আগে যে বিষয়গুলো বিবেচনা করবেন

কোন ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক সংকট দূর করার জন্য ব্যবসায়িক ঋণ ও ব্যাংক ঋণ গ্রহণ করে থাকে। ব্যাংক ঋণ গ্রহণ করার আগে কিছু বিষয় বিবেচনা করতে হয়। ঋণের পরিমানঃ  যখন আপনি আর্থিক সংকট দূর করার জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করবেন তার আগে নির্ধারণ করতে হবে কি পরিমান টাকা আপনার ঋণ প্রয়োজন। আপনার ব্যবসায়ের সুযোগ সুবিধা নির্বাচন করে ঋণের পরিমান ঠিক করতে হবে। ব্যাংক নির্বাচনঃ ঋণের পরিমান নির্ধারণ করার পরে আপনাকে ঠিক করতে হবে কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবেন। ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে, ব্যাংকটি কোথায় অবস্থিত, ব্যাংকটি কোন ধরনের ব্যাংক, ব্যাংকের সুনাম, নীতি, ব্যাংক ও মক্কেল এর সম্পর্ক ইত্যাদি বিষয় বিবেচনা করবেন। ঋণের আবেদন ফরমঃ  ব্যাংক থেকে ঋণের আবেদনপত্র সংগ্রহ করার পরে আবেদন পত্রে যেসব তথ্য চাওয়া হয় তা চাহিদা অনুসারে দিবেন। কারণ এসব তথ্য চাহিদা অনুসারে না দিলে ব্যাংক ঋণের জন্য বিবেচনা নাও করতে পারে। ব্যাংক ঋণের শর্তাবলিঃ  ব্যাংক থেকে ঋণ নেয়ার আগে ঋণের জন্য ব্যাংকের শর্তাবলি খুব ভালভাবে জেনে নিবেন। যেমন - ঋণের জামানত কি নিবে, সহজামানত কি, কি পরিমাণ ঋণ দেয়, ...